রবিবার, ৩০ মার্চ, ২০১৪

আপনার Android মোবাইলে চার্জ কম থাকে? ৮ টি টিপস আপনার জন্য …..

যাদের মোবাইল এ চার্জ নিয়ে সমস্যা তারা নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ::::
১.Live wallpaper ব্যবহার করবেন না।
২.মোবাইলে Homesceen এ বেশি widgets ব্যবহার করবেন না ।
৩.চার্জ 25 এর কম হলে চার্জ দিবেন।
৪.কখনো চার্জ দিয়ে মোবাইল চালাবেন না ,তাহলে মোবাইলের ব্যাটারির উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত চার্জ দিবেন না নাহলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়বে ।
৫.আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সেগুলো স্টপ করবেন,যেভাবে করবেন : settings →Application→running Application… আর মোবাইলের কিছু অপ্রয়োজনীয় apps running এ থাকলে সেগুলো ও স্টপ করে দিবেন এতে কোন সমস্যা হবে না । হলে মোবাইল অপ করে অন করবেন তাহলেই ঠিক হয়ে যাবে ।
৬.কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন।
৭.মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা কমিয়ে রাখবেন।
৮.ওয়াইফাই,অটো রোটেশন,ব্লুতুথ সবসময় অন না রাখাই ভালো।
এভাবে নিয়ম মেনে চললে আপনি আপনার মোবাইলে চার্জ বাঁচাতে পারবেন, ফলে সেটি বেশিক্ষন টিকে থাকবে।

নতুন চমক নিয়ে আসছে চিত্র নায়িকা মাহিয়া মাহি

 

এ সময়ের সবচেয়ে আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি, সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। প্রতিনিয়তই চিত্র নায়িকা মাহিয়া মাহি তার মহিমায় দর্শককে মুগ্ধ করে চলেছেন। পর পর তিনটি রোমান্টিক ছবি উপহার দিয়ে চলচ্চিত্রের নিজের পথ পাকাপোক্ত করে নিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি ছবিতেই যেন ব্যতিক্রমী এক মাহিয়া মাহি র দেখা মিলেছে।




শাকিব খানের বিপরীতে ‘ভালোবাসা আজকাল’ ছবিতেও মাহিকে দেখা গেছে নতুন সাজে। এদিকে বাপ্পির সঙ্গে ‘তবুও ভালোবাসি’ এবং ‘কী দারুণ দেখতে’ ছবি দুটোতেও তার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শককে রীতিমতো মুগ্ধ করেছেন।
এর পর পরই উপহার দিয়েছেন বহুল আলোচিত ‘অগ্নি’ ছবিটি। আর ‘অগ্নি’র আলোচনা শেষ হতে না হতেই এবার ‘দবির সাহেবের সংসার’। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে।

 

 

প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। ‘অগ্নি’র মতো ‘দবির সাহেবের সংসার’ও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এ ছবিতে তাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক ক্যারিয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, “নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন দর্শকের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আশা করছি, ‘দবির সাহেবের সংসার’ ছবিটিও দর্শককে নতুনমাত্রার বিনোদন দেবে। এখানে সম্পূর্ণ নতুনরূপে দর্শক আমাকে দেখতে পাবেন। মাহি আরো বলেন, ‘শুধু গল্প কিংবা লোকেশন নয়, এ ছবির গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।”
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। মাহি-বাপ্পি রোজ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।
উল্লেখ্য, বর্তমানে মাহিয়া মাহির মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে, ‘দেশা-দ্যা লিডার’, ‘হানিমুন’ এবং ‘অনেক সাধের ময়না’।
এছাড়া তার হাতে একাধিক ছবির চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলোয়ও কাজ করছেন।

শনিবার, ২৯ মার্চ, ২০১৪

Social Media – সোসাল মিডিয়ার সাইটগুলোতে যে ১০টি তথ্য শেয়ার করবেন না।

 

 

 

 

আমরা জানি, এখন সামাজিক যোগাযোগ ও ইন্টারএকশনে সোসাল নেটওয়ার্কিং সাইটগুলো সবচেয়ে সমসাময়িক ও শ্রেষ্ঠ । ৩৫% প্রাপ্ত বয়স্ক মানুষের সোসাল নেটওয়ার্কিং সাইটে প্রোফাইল রয়েছে। অনেকের একাধিক প্রোফাইলও রয়েছে। বাস্তব জীবনের মতো সেখানেও শেয়ারিং কেয়ারিং এর ব্যবস্থা রয়েছে। তবে এখানে যদি কেউ কোন ধরাবাধা নিয়ম বা প্রাইভেসি না দেয় তার সকল তথ্য অন্যান্যদের মাঝে ছড়িয়ে যেতে পারে। ব্যক্তিগত তথ্য অচেনা কারও কাছে শেয়ার করাটা একটি বিপদ ডেকে আনতে পারে। এ প্রেসক্রিপশনের মাধ্যমে ১০ টি বিষয় শেয়ার না করার ব্যাপারে সবাইকে জানাবোঃ
১. যে কোন কিছু যা আপনি শেয়ার করতে চান না:
আপনি সকল প্রকারের প্রাইভেসি দিয়ে রাখতে পারেন, যা আপনি চান না যে সবাই তা জানুক। কিন্তু আপনি ইনফরমেশন দিয়ে রেখেছেন। আশা করি আপনি জানেন ফেসবুকের সকল ফান এ্যাপস, কুইজ খেলার সময় আপনার সমস্ত ইনফরমেশন এর এক্সেস দিতে হয়। এসব ব্যবহার করতে গেলে আপনাকে তাদের চাওয়া তথ্যগুলো দিতেই হবে। ইউনিভার্সিটি অব ভার্জিনিয় একটা গবেষনায় দেখেছে যে, টপ ১৫০টি এ্যাপস ৯০% ইনফরমেশন কালেক্ট করতে পারে যা সবাই শেয়ার দেয়নি বা পরিপূর্ন প্রাইভেসি দিয়ে রেখেছে।
২. পাসওয়ার্ড হিন্টস:
বিভিন্ন সাইট আছে যেখানে আপনার পাসওয়ার্ড হিন্টস চায়। সেক্ষেত্রে কোন হিন্টস শেয়ার করবেন না। এটি আপনার পাসওয়ার্ড দিয়ে দেয়ার মতোই হয়।
৩. পাসওয়ার্ড:
আপনার পাসওয়ার্ডটি কোন বন্ধুর সাথেও শেয়ার করবেন না। দেখা গেছে আপনি ইন্টারনেট একসেস এর বাইরে আছেন। আপনাকে কেউ একটা ইমেইল করেছে। জরুরি ভিত্তিতে আপনার এ বিষয়টা জানা দরকার, তখনও আপনি আপনার পাসওয়ার্ড বন্ধুকে দিয়ে লগইন করাবেন না।
৪. ব্যক্তিগত অর্থনৈতিক তথ্য:
আপনি হয়তো ভাবতে পারেন, এ ব্যাংকিং তথ্য বা পোর্টফোলিও কেউ শেয়ার করে না। কিন্তু এটা ঘটে থাকে। প্র্রায়ই শুনে থাকবেন ব্যাংক লুটের ঘটনা। একটি নিভুল ও নির্দোষ ফেসবুক কমেন্টের মাধ্যমেও তা হয়ে যায়। তাই বলি কমেন্টের ব্যাপরেও আমাদের সচেতন হওয়া উচিত।
৫. আপনার ঠিকানা ও ফোন নাম্বার:
এটাকে একটি সিকিউরিটি রিস্কের আওতায় রাখতে পারেন। যদি আপনি শেয়ার করেন, আপনি বা আপনার আইডেন্টিটি চুরি কিংবা সিধচুরি হওয়ার বিরাট এক বিপজ্জনক সুযোগ করে দিলেন। যদি আপনি শেয়ার করেন যে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার বাসাটা এখন খালি। এসময় আপনার বাসাতে অনেক কিছু করার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তার পাশাপাশি আপনার ইমেইলে একসেস, ক্রেডিট কার্ড একসেস ইত্যাদি ঘটিয়ে ফেলতে পারে এবং চেষ্টা চালিয়ে যাবে।
৬. আপনার সন্তানের ছবি:
সোসাল সাইটগুলোতে অনেকেই তাদের সন্তানের ছবি দিয়ে থাকে। আপনিও যদি সেই ৪০% পার্সেন্ট লোকের একজন হন যারা এ সব করা নিরাপত্তা দেয়না, তখন এসব ছবি সকলের দেখার সুযোগ করে দেয়। একদিন আপনি স্টেটাস দিলেন যে আমার স্বামী/স্ত্রী এখন শহরের বাইরে। অথবা লিখলেন যে আপনার ছেলে/মেয়ে এখন একাই বাসায় থাকতে পারছে। কেউ এটা নিয়ে ভাবে না যতক্ষন না কোন ক্ষতির সম্মুখিন হয়। এটা মনে রাখবেন যদি এরকম করে থাকেন, আপনি আপনার সন্তানকে ক্ষতির ঝুকি তৈরি করে দিচ্ছেন।
৭. কোম্পনি তথ্য:
হয়তো আপনি নতুন কাজ এর প্রমোশনের জন্য মানুষকে বলতে বলতে মারা যেতে পারেন। কিন্তু কিছু তথ্য আপনার প্রতিদ্বন্ধির কাছে সুবিধাজনক হতে পারে। যদি আপনার এটা করতেই হয়, তা করুন নির্বাচিত ভাবে এবং ইমেইলের মাধ্যমে। অনেক কোম্পানি আছে যারা তাদের এমপ্লয়িদের সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করতে দেয় না।
৮. লিংকিং সাইটস:
আপনি ফেসবুকে এমন কিছু একটা স্টেটাস শেয়ার দিলেন যা আপনার কাছে নির্দোষ মনে হয়েছে। কিন্তু আপনি হয়তো এটাকে আবার লিংকডইন এ ওয়ার্ক প্রোফাইলে লিংক করে দিলেন। এর মাধ্যমে আপনার চাকরিকে ঝুকির মুখোমুখি করলেন। যদি এমন করেই থাকেন তাহলে অবশ্যই সব ক্ষেতে একই তথ্য দিবেন। এক চাকুরিজীবি ফেসবুকে তথ্য ও ছবি দিলো যে সে গত সপ্তাহের শেষের দিকে পার্টিতে গিয়েছে। কিন্তু বসের কাছ থেকে ছুটি নিয়েছে অসুস্থ্য বলে। ফলে সে তার চাকরি হারালো।
৯. সোসাল প্ল্যানস:
আপনার সকল সামাজিক চিন্তা বা পরিকল্পনা সবাই জানুক এটা ভালো লক্ষন নয়। মনে করুন আপনার কোন সাবেক (বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড/প্রতিদ্বন্ধি) প্ল্যানটা জানতে পারলো। তখন আপনি জানার আগে হয়তো অন্য যে কেউ তা সম্পাদন করে ফেলতে পারে।
১০. ব্যক্তিগত কথোপকথন:
ফেসবুকে অনেক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত বার্তা, নোটস, ইমেজেস এবং ভিডিও অন্য কারও ওয়াল এ শেয়ার করতে পারে। এসব শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।
পরিশেষে বলতে চাই, বর্তমানে যুগে অনেকেই বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে তাদের অসচেতনতার কারনে। আমরা সবাই সচেতন থাকতে পারবো বলে মনে করি।

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

রয়েল বেঙ্গল টাইগার (2014) DVDRip 450 এম বি – টাটকা টাটকা ডাউনলোড করে নিন ।

 

 

                                  

জিত
প্রিয়াঙ্কা সরকার
শ্রদ্ধা দাস
আবীর চ্যাটার্জী
মুখার্জী চাঁচা
রাজেশ শর্ম  
 http://www.tusfiles.net/wk01esefmcce
 http://tusfiles.co.nz/d/1C74F

এবার ব্রাজিল বিশ্বকাপ থিম সং শাকিরার, লা লা লা (ভিডিও)

 

 

‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘লা লা লা’। ২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে মাতিয়ে দেয়া শাকিরা এবার গান গাইবেন ব্রাজিল বিশ্বকাপের জন্য। জেনিফার লোপেজের পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সঙ আত্মপ্রকাশ করেছেন। সেই থিম সঙের নাম ‘ইউ আর ওয়ান’। পিটবুল-কদিয়া লিটে-জেনিফার লোপজের সেই গানটি মন জিতলেও শাকিরার ওয়াকা-ওয়াকা জনপ্রিয়তার কাছাকাছি যেতে পারেনি। তাই ফিরলেন শাকিরা। ফিরে এলেন ‘ওয়াকা-ওয়াকা টু’ তথা ‘লা লা লা’-এর মাধ্যমে।
৩৭ বছরের এই কলম্বিয়ান পপ তারকা নিজের এই গান নিজেই লিখেছেন। এই গানের ভিডিওতে আছেন শাকিরার ছেলেও। শাকিরার এই গানটি তার অ্যালবাম ‘ক্যান নট  রেমেম্বার টু ফরগ্যাট ইউ’-এর। পাঁচ বছর পর এটাই শাকিরার কামব্যাক অ্যালবাম।



গানটির অফিসিয়াল প্রিভিউ দেখতে নীচের ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=fhSZvFd3fMs
সম্পূর্ণ গানটির ভিডিও দেখতে নীচের ভিডিও টিতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=X6g2w1ucAcg
গানটির স্প্যানিশ ভার্সন
https://www.youtube.com/watch?v=HN93jT-PeqY

 

সোমবার, ৩ মার্চ, ২০১৪

আসছে ‘গেইম অফ থ্রোনস’ ভিডিও গেইম

সাম্প্রতিক এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০১৪ সালের যে কোনো সময়ে বাজারে আসতে পারে গেইমটি। গেইমটি নির্মাণের জন্য এইচবিও যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেলটেইল গেইমসের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে।

রোববারও খোলা সিটি আইটি মেলা